৯ মাস পরে দার্জিলিংয়ে ফের ট্য় ট্রেনের চাকা গড়ালো - The News Lion

৯ মাস পরে দার্জিলিংয়ে ফের ট্য় ট্রেনের চাকা গড়ালো




দি নিউজ লায়ন ;   ৯ মাস পরে দার্জিলিংয়ে ফের ট্য় ট্রেনের চাকা গড়ালো। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে জানা গিয়েছে, আপাতত টয় ট্রেনের তিনটি জয় রাইড শুরু হলো শুক্রবার থেকে। পরবর্তীকালে পর্যটকের সংখ্যা এবং চাহিদা দেখে জয় রাইডের সংখ্যা আরো বাড়ানো হবে। আপাতত দার্জিলিং এবং ঘুমের মধ্যে চলবে টয় ট্রেন। স্টিম ইঞ্জিনে দুটি টয় ট্রেন চলবে এবং একটি চলবে ডিজেল ইঞ্জিনে। স্টিম ইঞ্জিনে টয় ট্রেন চাপতে গেলে পর্যটকদের মাথাপিছু খরচ পড়বে ১৫০০ থেকে ১৬০০ টাকা পর্যন্ত এবং ডিজেলচালিত ইঞ্জিনে  মাথাপিছু খরচ পড়বে হাজার টাকা। 


দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরেই পর্যটকরা টয় ট্রেন চালানোর ব্যাপারে জানতে চাইছিলেন। তারা দাবিও জানাচ্ছিলেন টয় ট্রেন চালানোর। তাই সব দিক বিচার করে আপাতত তিনটি টয় ট্রেন দার্জিলিং এবং ঘুমের মধ্যে শুরু হলো। পরবর্তীকালে পর্যটকদের চাহিদা অনুযায়ী এর সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।


 স্বাভাবিকভাবেই দীর্ঘ নয় মাস পর ট্রেনের চাকা করানোই খুশি দার্জিলিঙে বেড়াতে আসা পর্যটকরা। তবে তাদের দাবি টয় ট্রেনে মাথাপিছু ভাড়া কিছুটা কমানো হোক কারণ দীর্ঘদিন লকডাউনের জেরে দার্জিলিংয়ের পর্যটন বন্ধ ছিল। তাই পর্যটনের স্বার্থে রেলের উচিত মাথাপিছু ভাড়া কিছুটা কমানো যাতে আরও বেশি করে পর্যটক দার্জিলিংয়ের ট্য় ট্রেনের জয় রাইড উপভোগ করতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.